কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে মামা ভাগ্নের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের গাবতলী এলাকায় শনিবার দুপুরের দিকে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মামা ভাগ্নের মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো,উপজেলার গাবতলী এলাকার আব্দুল লতিফের ছেলে তানজিম আহমেদ (৭) (মামা) ও একই উপজেলায় কান্দাপাড়া এলাকার মনিরের ছেলে বায়েজিদ হাসান (৮) (ভাগ্নে)। এই দুই শিশু তানজিম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীর ছাত্র ও বায়েজিদ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও নিহত শিশুদের পরিবারের সদস্যরা জানান,শিশু বায়েজিদ হাসান বুধবার উপজেলার কান্দাপাড়া থেকে তার নানা আব্দুর রাজ্জাকের উপজেলার গাবতলী গ্রামের বাড়ীতে বেড়াতে আসে। পরে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বায়োজিদ হাসান তার সমবয়সী ভাগ্নে তানজিম আহমেদকে সাথে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। সাতার না জানায় দুই শিশুই পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে দুপুর আড়াইটায় স্থানীয়রা ওই দুই শিশুর লাশ পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে তাদের স্বজনদের খবর দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করেন। অবুঝ দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আর্তচিৎকারে আকাশ ভারী হয়ে ওঠে।
স্থানীয় শ্রীফলতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আমিরুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে। এদেরকে বিকেলে পারিবারিক কবরে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২