পাহাড়ী নিষিদ্ধ দলের অর্থ আদায়ের নতুন কৌশল
প্রকৃতির খামখেয়ালিপনায় প্রাকৃতিক জনপদের মানুষগুলো যেন পাহাড়ের মত বিশাল হৃদয় নিয়ে বেড়ে ওঠেছে প্রকৃতির আপন নিয়মে। তারপরও ভৌগোলিক কারণে পাহাড়ি জনপদে বিভিন্ন সময় বিভিন্নভাবে পাহাড়ি মানুষগুলোর জীবন-যাপনে নেমে এসেছে নানা রকম যন্ত্রণা কিংবা প্রাণহানির মত নির্মম ঘটনা।
তারপরেও এই মানুষগুলো প্রতিদিন প্রকৃতি এবং সামাজিক প্রতিকূলতা পার করে জীবন বাঁচিয়ে রাখে পাহাড়ি জনপদে।
তেমনই এক অসহায় জুম্ম নারী জানান, তিনি পাহাড়ি উপজাতি চাকমা হওয়া সত্ত্বেও একজন চীনা (চায়না’র) নাগরিককে স্বেচ্ছায় বিয়ে করে চীনে চলে যান। সেখানে তারা সুখেও আছেন, স্মার্ট ফোনের এই যুগে যোগাযোগ ও সব সময় আছে। কিন্তু পাহাড়ি নিষিদ্ধ জনগোষ্ঠীর মাধ্যমে অভিযোগ উঠে এসেছে তার পরিবার তাকে চায়নায় পাচার করে দিয়েছে। এবং সে হিসেবে পাহাড়ি নিষিদ্ধ জনগোষ্ঠী বাহিনী তাদের কাছে মোটা অংকের টাকাও দাবি করে চলেছে।
শুধু তাই করেই ক্ষান্ত হননি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে তারা তাদের অসহায় পরিবারের বিরুদ্ধে নানা রকম হয়রানি ও মিথ্যা অপপ্রচার, গুজব রটিয়ে চলেছে। এমনকি তাদের পরিবারের পক্ষ থেকে যদি কেউ প্রশাসনের সাথে যোগাযোগ করতে চায় তাদেরকেও নানানভাবে হত্যার হুমকি অব্যাহত রেখেছে এসব নিষিদ্ধ জনগোষ্ঠী।
শুধু এসব করেই ক্ষান্ত হননি তারা, ক্ষতিগ্রস্ত পরিবার'কে নিয়ে পাহাড়ি জনপদে মানববন্ধন ও মিথ্যা সংবাদ অপপ্রচার করে চলেছে এই নিষিদ্ধ দলের অনুসারীরা।
কিন্তু জুম্ম চাকমার মত আরো অসংখ্য নারী চায়নাতে গিয়ে বিয়ে করে তাদের ভাগ্য পরিবর্তন করে ফেলেছে ইতিমধ্যে কিন্তু সেটিতে নিষিদ্ধ এই সকল জনগোষ্ঠী বরাবরই তাদের বিরোধিতা করে এসেছে এবং এটি নিয়ে নানা কুৎসা রটনা করে চলেছে যা চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে একটি ফাটল সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন রাষ্ট্রবিদরা।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা