ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দুর্ঘটনায় নিহত ব্যাচমেট মামুনের পরিবারের পাশে ২৫তম সার্জেন্ট ব্যাচ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২১ রাত ৯:২১

গত ১ জুন রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে পুরাতন জেলখানা মোড়ে নির্মাণাধীন গাইবান্ধা ট্রাফিক পুলিশ বক্সের চলমান কাজের তৃতীয় তলায় ১১ হাজার ভোল্টের তারের সাথে শকে ২০১৭-এর ২৫তম ব্যাচের মেধাবী ও চৌকস ট্রাফিক কর্মকর্তা সার্জেন্ট ফয়সাল মামুনের মর্মান্তিক মৃত্যু হয়। সার্জেন্ট ফয়সাল মামুনের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। তার অকাল মৃত্যুতে ২৫তম সার্জেন্ট ব্যাচের পক্ষ থেকে মরহুম মামুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তার ব্যাচমেটরা।

গত ৩ জুন ২৫তম সার্জেন্ট ব্যাচের সভাপতি সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল ও সাধারণ সম্পাদক আসিফ হোসেনের নেতৃত্বে উক্ত ব্যাচের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মরহুম মামুনের পরিবারের পাশে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়। তারাই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে মামুনের পরিবারের মাঝে সার্জেন্ট ২৫তম ব্যাচের সকল সদস্যের আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম বার, পিপিএম বার)।

নগদ অর্থ হস্তান্তর শেষে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক, বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। তবে এই দুঃখের সময় তাদের কোনো সহায়তা লাগলে পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি। ‍এছাড়া নিহত মামুনের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি। ২৫তম ব্যাচের সকল সার্জেন্ট সদস্যকে মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ২৫তম ব্যাচের সার্জেন্ট সদস্যদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক মূল্যবান দিকনির্দেশনাও দিয়েছেন হাবিবুর রহমান।

নিহত মামুনের পরিবারের পক্ষ থেকে ২৫তম ব্যাচের সার্জেন্ট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন কো হয়েছে।

এমএসএম / জামান

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক