বাকেরগঞ্জে ডিবির অভিযানে গাঁজা সহ দুইজন নারী আটক
বরিশাল জেলা ডিবি পুলিশের অভিযানে বাকেরগঞ্জ সদর রোড থেকে ছয় কেজি গাঁজা সহ দুইজন নারী মাদক কারবারি গ্রেফতার।
২ মে রবিবার সকাল ৬:০০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার সদর রোড মর্ডান ডায়াগনস্টিক সেন্টার এর সামনে থেকে মাদকদ্রব্য গাঁজাসহ সালমা আক্তার (৩৫) ও আরিফা সুলতানা (১৮) নামের দুই নারী মাদক কারবারি কে গ্রেফতার করেছে বরিশাল জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল।
বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনার নেতৃত্বে থাকা জেলা ডিবি পুলিশের এসআই হেলাল উদ্দিন জানান, আমাদের বরিশাল জেলা ডিবির ওসি স্যারের নির্দেশক্রমে আমরা গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান পাচার হবে। বিভিন্ন মাধ্যমে তথ্য নিশ্চিত হয়ে গতকাল রাত থেকেই বাকেরগঞ্জের বিভিন্ন স্থানে আমাদের নজরদারি ছিলো। আইনের চোখ ফাঁকি দিয়ে এড়াতে পারেনি মাদক কারবারি দুই নারী। আজ সকালে অভিযান শেষে মাদকদ্রব্য আইনে মামলার মাধ্যমে ছয় কেজি গাঁজা সহ দুইজন নারী মাদক কারবারি কে বাকেরগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা