মাদক কারবারে রোহিঙ্গা পাচারকারী বেপরোয়া
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারে জড়িত রাঘববোয়ালরা অদৃশ্যমান থেকে পাচারকারী হিসাবে প্রতিনিয়ত ব্যবহার করছে রোহিঙ্গাদের। মাদককারবারে জড়িত পালংখালী ও ঘুমধুম সীমান্তে রয়েছে অসংখ্য মাফিয়া চক্র। পাচারকারী আটক করে মাদক ব্যবসা বন্ধ হবে না বলে মন্তব্য করছেন সচেতনমহল।
শনিবার (০১ জুন) রাত সোয়া ৯টার দিকে উখিয়ার ঘাট ও ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে দুই লক্ষ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আটকৃত হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের মো: জমির হোসেনের ছেলে জিয়াবুল আলম (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন।তিনি জানান, রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল ঘুমধুম কাস্টমস মোড় এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে সীমান্তের দিক থেকে একটি ছোট বস্তা কাধে সন্দেহজনক ৩/৪ জন লোক আসতে দেখে বিজিবির সদস্যরা। প্রথমে তাদের থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলোর সাথে থাকা বস্তাটি ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান।
পরে ঘটনাস্থল তল্লাশি করে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ২ লাখ ইয়াবা। আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির ভারপ্রাপ্ত এ ব্যাটালিয়ন অধিনায়ক। এদিকে স্থানীয়রা বলছে, মাদকসহ আটক হতে দেখি ছোট খাটো মানুষ। যাদের নুন আনতে পান্তা ফুরাই। তাদের এত টাকা কিভাবে হয় কোটি টাকার মাদক ব্যবসা করতে। তাদের পিছনে কারা রয়েছে খতিয়ে দেখলে বেরিয়ে আসবে প্রকৃত মাদক কারবারে জড়িত ব্যাক্তিদের। যারা আটক হয় তারা বহনকারী মাত্র।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের