ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে গৃহবধু শাহনাজের মৃত্যুর ঘটনায় মামলা : স্বামীসহ গ্রেফতার-২


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২-৬-২০২৪ দুপুর ৩:৪৪

সদর উপজেলার রহিমানপুরের গৃহবধু শাহনাজের মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ এনে মামলা দয়ের করা হয়। শনিবার ওই গৃহবধুর পিতা মো: শাহজাহান আলী (৪৩) বাদী হয়ে স্বামীসহ ৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে গৃহবধুর স্বামীসহ ২ জনকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার নয়াদলুয়া (শান্তিপুর) গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে মো: শাহাজাহান আলীর মেয়ে শাহনাজের সাথে এক বছর পূর্বে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের মো: ওমর ফারুকের ছেলে মো: বিশাল রহমান (২৩) এর প্রেম-বিবাহ হয়। ওই সময় গৃহবধুর পরিবার থেকে উপহার স্বরুপ বিশাল রহমানকে ২ লাখ টাকা প্রদান করা হয়। বিশাল ও তার পরিবারের পক্ষ থেকে ৬ লাখ টাকা যৌতুকের দাবিতে ওই গৃহবধুকে শারীরিক ও মানুষিক ভাবে নির্যতন করা শুরু হয়। কিন্তু এক বছর অতিবাহিত না হতেই গত বৃহস্পতিবার রাতে বিশাল ও তার পরিবারের লোকজন ৫ মাসের অন্ত:স্বত্তা শাহনাজকে যৌতুকের দাবিতে শারীরিকভাবে নির্মম নির্যাতন করে। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিয়ে শাহনাজকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে বিশালের পরিবারের পক্ষ থেকে মোবাইলফোনে মৃত্যুর ঘটনা গৃহবধুর পরিবারকে জানালে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে।

গ্রেফতারকৃতরা হলেন, শাহনাজের স্বামী মো: বিশাল রহমান (২৩) ও তার ভাই মো: ফাইসাল (১৯)। অন্যান্য আসামীরা হলেন, বিশালের বাবা মো: ওমর ফারুক (৪৪), মা মোছা: দুলালী (৪০), মৃত ধুদি মোড়লের ছেলে মো: সিদ্দিক (৫০), তার স্ত্রী মোছা: নাজমা বেগম (৪৫), ছেলে মো: নাহিদ (২৬) ও মো: জুয়েল (৩৩)।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার