ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ড অবাধ বালু উত্তোলনে হুমকিতে পরিবেশ


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২-৬-২০২৪ দুপুর ৪:১৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে কিছুতেই থামছেনা সমুদ্র থেকে অবৈধ ভাবে  বালু উত্তোলন ।  দীর্ঘদিন ধরে কয়েকটি চক্র উপজেলার বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করছে  ।  এলাকার জনপ্রতিনিধি ও শীপ ইয়ার্ড মালিকরাও জড়িয়ে পড়ছে এসব বালু ব্যবসায়।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কুমিরা ফেরিঘাটের দক্ষিন পাশে দীর্ঘ ১'শ মিটার লম্বার পাইপ লাইনের মাধ্যমে রাত-দিন বিরতিহীন ভাবে চলছে বালু উত্তোলনের কর্মযজ্ঞ।  

কুমিরা ব্রীজের মাত্র ১০ মিটার দূরে থেকে  জোড়া শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে  লম্বার পাইপ লাইনের মাধ্যমে একটি  শীপ ব্রেকিং ইয়ার্ডের এর পাশে প্রায় ২০ শতক ধানি জমিতে বিশাল গর্তকরে ফেলছে বালু  । অন্যদিকে স্কেভেটর (ভ্যাকু) দিয়ে লোড করা হচ্ছে ড্রাম ট্রাকে। ঐখান থেকে ট্রাকে করে  বাণিজ্যিকভাবে বালু চলে যায় উপজেলার বিভিন্ন স্থানে।  এসব অবৈধ বালু  উত্তোলনের সাথে জড়িত এলাকার কথিত  ছাত্রলীগ ও যুবলীগ নেতারা। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ দিন বালু উত্তোলনের ফলে আলেকদিয়ে ও কুমিরা বেড়িবাঁধ ভেঙ্গে বর্ষার মৌসুমে নোনা পানি ডুকে প্লাবিত হয়েছে ফসলের মাঠ ও বসতভিটা। শুধু বেড়িবাঁধ নয়, বিলুপ্ত হওয়ার সঙ্কা সরকারের কোটি টাকায় নির্মিত  কুমিরা ব্রীজ। বালু উত্তোলনের ফলে আগেই ভেঙ্গে যায় ঘাটের জেটি। নতুন করে প্রায় ৪০  লক্ষ টাকার জেটিরও  বেহাল দশা। ফাঁটল ধরেছে সম্পূর্ন ব্রীজের। ঝুঁকির মধ্যে পারাপার করছেন  সাধারন যাত্রীরা। 

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর চট্টগাম জেলার  উপপরিচালক ফেরদৌস আনোয়ার সকালের  সময়কে বলেন, সমুদ্র থেকে অবৈধ  বালু উত্তোলনের বিষয়টি স্থানীয় প্রশাসন চাইলে  বালু মহাল আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে বন্ধ ও জরিমানা করতে পারে। তবে বালু উত্তোলনের ফলে পরিবেশের কোন বিপর্যয় ঘটলে এর  বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। 

এ বিষয়ে উপজেলা সহাকারী কমিশনার (ভূৃমি) মো : আলাউদ্দীন বলেন, বিষয়টি সম্পূর্ণ  বন্দরের এখতিয়ার। তারা বিষয়টি বলতে পারবে।  

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন