ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খামারি অ্যাপ ব্যবহারের বিষয়ে কৃষকদের নিয়ে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২-৬-২০২৪ বিকাল ৫:১৮

খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল রোরো ধান (ব্রি ধান ৮৯) প্রদর্শনী ট্রায়ালের ফসল কর্তন ও মাঠ দিবস মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অনুষ্ঠিত  হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার সকালে উপজেলার ধূল্যা ভূবন মোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে দিবসটি অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খামারি মোবাইল অ্যাপ এর সার সুপারিশ ব্যবহার করে কৃষিতে বেশি  লাভবান হওয়া যায়। তিনি বলেন,খামারি অ্যাপের সার সুপারিশের মাধ্যমে চাষাবাদ করলে একদিকে যেমন সার খরচ কম হবে অন্যদিকে ফলন বেশি  পাওয়া যায়। যদি একজন কৃষক খামারি অ্যাপ ব্যবহার করে বোরো ধানের আবাদ করেন তাহলে কৃষকের বিঘা প্রতি প্রায় ৮ শত টাকা খরচ কম হবে এবং প্রতি বিঘায় দেড় থেকে দুই মণ ধান বেশি হবে। সেইসাথে চাষেবাদে নানান সুবিধাও পাওয়া যায় বলে উপস্থিত কৃষকদের খামারি অ্যাপ ব্যবহার করে  চাষাবাদ করার জন্য তিনি বলেন।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, ঢাকা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, মানিকগঞ্জ,  খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবিআহ নুর আহমেদ, সাটুরিয়া উপজেলা নির্বাহী  অফিসার শান্তা  রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ কৃষি অধিদপ্তরের  অন্যান্য কর্মকর্তা- কর্মচারি ও সহস্রাধীক কৃষক কৃষাণী।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা