ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২৪ বিকাল ৫:২৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুদের টাকা দিতে না পারায় মোস্তফা (৪২) নামে এক যুবককে হত্যার প্রতিবাদে হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে উপজেলা তারাব পৌরসভার রূপসী বাস স্টেন এলাকায় এ কর্মসূচী পালন করে তারা। নিহত মোস্তফা তারাব পৌরসভার মৈকুলী এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে। 

মানববন্ধনের বক্তব্য রাখেন, নিহত মোস্তফার স্ত্রী ভানু আক্তার, মেয়ে ছামিনা আক্তার, ছানী আক্তার, বুলবুল প্রধান প্রমূখ। 
এর আগে, গত ২০ মে মৈকুলী এলাকার সুদ ব্যবসায়ী বাতেনসহ তার লোকজন ২ হাজার টাকা ঋনের সুদ না দেওয়ায় মোস্তফাকে রাস্তা থেকে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে আটকে বেধড়ক নির্যাতন চালায়। পরে গত ২৬ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মোস্তফার ছোট ভাই আলী নূর বাদী হয়ে বাতেনসহ ১০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার