কোটালীপাড়ায় অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অজ্ঞাত ভারসাম্যহীন নারী ভিক্ষুকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চৌধুরী হাটের একটি পরিত্যক্ত ভবন থেকে কোটালীপাড়া থানা পুলিশ ভারসাম্যহীন অজ্ঞাত ষাটের্ধ্ব এক নারী ভিক্ষুকের গলাকাটা লাশ উদ্ধার করে।
অজ্ঞাত এই ভারসাম্যহীন নারী ভিক্ষুক গত ৪বছর ধরে চৌধুরী হাটে পরিত্যক্ত ভবনে বসবাস করে আসছে বলে স্থানীয় চৌধুরী বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে কোন কারণে ভারসাম্যহীন এই নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে তাহা স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ প্রশাসন এখনো জানাতে পারেনি।
কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, হত্যার শিকার এই নারী গত ৪বছর ধরে চৌধুরীর হাটে বসবাস করে আসছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে কি কারণে এই নারীকে হত্যা করা হয়েছে তাহা আমরা এখনো উদঘাটন করতে পারিনি। তবে খুব শীঘ্রই এই হত্যার কারণ উদঘাটন করতে পারবো বলে আমরা আশাবাদী। উদ্ধারকৃত ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলেন জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত