মিরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন
চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের বরণ এবং সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের বিদায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলা অডিটোরিয়ামে এই বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল। এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এছাড়া মিরসরাই উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম কলি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। এছাড়া বিদায়ী উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা ফেন্সিকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত
সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২
সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ
ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য
শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে
জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী
রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ