ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে স্বপ্না হত্যার আসামি আইনুল হক গ্রেপ্তার


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২৪ রাত ১০:০

বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত খুনি চাঞ্চল্যকর স্বপ্না বেগমের হত্যার দ্বিতীয় দিনের মাথায় আজ ২ জুন দুপুর ১২:০০ টায় আমড়িয়া স্কুল থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আইনুল হক (২০) বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিন বাদাঘাট ইউনিয়নের আমড়িয়া গ্রামের জামাল মিয়ার ছেলে।  

জানা যায়, গত ১ জুন সকাল ১০:০০ ঘটিকায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত স্বপ্না বেগমের উপর হামলা করে। এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত স্বপ্না বেগম বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিন বাদাঘাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মোঃ নুরুল ইসলামের মেয়ে। এসময় বসতবাড়িতে উপস্থিত থাকা মোছাঃ মর্জিনা বেগম ও মোছাঃ ইয়াসমিন বেগমকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। মর্জিনা বেগম ও ইয়াসমিন বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শ্যামল বণিক বলেন, চাঞ্চল্যকর  স্বপ্না বেগম হত্যার ঘটনায় প্রধান আসামি আইনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। স্বপ্না বেগম হত্যার পরে ভিকটিমের পিতা মোঃ নুরুল ইসলাম বাদি হয়ে মামলা দ্বায়ের করেন। আমরা গোপন সংবাদে খবর পাই হত্যাকারী কোথায় অবস্থান করেছে। তারই পেক্ষিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ