ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

গুইমারায় ১দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩-৬-২০২৪ দুপুর ৪:৩৬

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তার ওঙ্কার বিশ্বাস।

সোমবার (৩ জুন ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোহাম্মদ বাছিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুর রহিম মজুমদার ও মজিবুর রহমান।

এসময় উপস্থিত ৬০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে কাজুবাদাম ও কফি গবেষনা , উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। 

পরে অতিথিরা কাজুবাদাম ও কফি চাষের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি সকলের উদ্দেশ্যে উপস্থাপন করেন এবং সকলকে মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা মোতাবেক পেনশন স্কিমে অর্ন্তভুক্ত হওয়ার পরামর্শ দেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত