ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রায়গঞ্জের অলিগলিতে রব উঠেছে মাইকেলের উড়ো জাহাজ প্রতীকের


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-৬-২০২৪ বিকাল ৫:৩৭

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের সাথে পৌর সভাসহ সকল গ্রামে পাড়া মহল্লায় উড়ো জাহাজ প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম মাইকেলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৫ জুন বুধবার রায়গঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন উলক্ষ্যে উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগসহ পথসভায় উড়ো জাহাজ প্রতীকের গণজোয়ার দেখে আবেগে আপ্লুত হয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাইকেল। উপজেলার বিভিন্ন এলাকায় পথসভায় তিনি এলাকাবাসীকে হৃদয় উজাড় করা ভালবাসার প্রতিদান স্বরুপ নির্বাচিত হলে ব্যাপক উন্নয়নের শপথ নেয়। এসকল পথসভায় তিনি শতভাগ ভোট’ উড়ো জাহাজ প্রতীকে দেওয়ার আহবান রেখে ছোট-বড় সকলের কাছে বিজয়ের দোয়া কামনা করেছেন। জাহিদুল ইসলাম মাইকেল উপজেলাবাসীর কাছে এখন আশা-ভরসা এবং আস্থার প্রতীক। এমন আস্থার কারনেই জনগণের সমর্থনে ও ভালোবাসায় তিনি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে উড়ো জাহাজ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার পক্ষে এক কথায় উপজেলা বাসীর গণজোয়ার দেখা গেছে। প্রচার-প্রচারণা বা গণসংযোগ করেছেন এলাকাবাসীকে সাথে নিয়ে  বিভিন্ন গ্রামে।সরেজমিনে দেখা গেছে, যেখানেই যাচ্ছেন, সেখানেই উড়ো জাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাইকেলকে বুকে জড়িয়ে নিচ্ছেন ভোটাররা। তাঁকে একনজর দেখার জন্য ভীর করছেন শিশু থেকে শুরু করে বৃদ্ধারাও। কে মুসলমান, কে হিন্দু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাইকেলের কাছে কোন সম্প্রদায়, বর্ণ বা শ্রেণি ভেদাভেদ নেই। তিনি পরম ভালোবাসায় সবাইকে বুকে জড়িয়ে নিচ্ছেন। অনেকেই স্ব-প্রণোদিত হয়ে তার নির্বাচনী গণসংযোগ অংশ নিয়েছেন সাধারণ মানুষ। এলাকার অলিগলিতে রব উঠেছে উড়ো জাহাজ প্রতীকের। মাইকেলের আগাম জয়গান গাইছেন ভোটাররা। অন্যান্য প্রার্থী থাকলেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন উড়ো জাহাজ প্রতিক । এমনটাই বলছেন  ভোটাররা। জাহিদুল ইসলাম মাইকেল বলেন, আমি উপজেলার জন-সাধারণের সুখে-দুঃখে পাশে থেকেই সেবা দিয়েছি ও সকল উন্নয়নের কাজে অংশিদার হয়েছি। আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, সব সময় এলাকার জনগণের উন্নয়নে কাজ করেছি তাই আমাকে উপজেলার ভোটাররা দলমত নির্বিশেষে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে আমি আশ্বাবাদী। তবে যদি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন এই প্রার্থী। এবার সাবইকে সাথে নিয়ে বিজয়ের হাসি হাসতে চায় ইনশাল্লাহ।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি