ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাসভবন থেকে ৩৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ৩-৬-২০২৪ বিকাল ৫:৫৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবন থেকে ৩৬ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নার্সেস কোয়ার্টারের সিনিয়র স্টাফ নার্স সাকেরা বেগমের বাসায় এই চুরি সংঘটিত হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন। সিনিয়র স্টাফ নার্স সাকেরার স্বামী মনিরুল ইসলামও একই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। সাকেরা বেগম জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি ও তার স্বামী হাসপাতালে ডিউটিতে চলে যান। পরে পৌণে ১২টার দিকে তার স্বামী বাসায় এসে দেখেন দরজা ও আলমারির তালা ভেঙ্গে সব স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা। তিনি দাবি করেনÑ চোরেরা তার বাসা থেকে মোট ৩৬ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে গেছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা গেছেÑ সাড়ে ৯টার দিকে চোরেরা ওই বাসায় প্রবেশ করে ও সাড়ে ১০টার কিছু আগে বের হয়ে যায়। সেখানে অন্তত ৪-৫ জনের উপস্থিতি দেখা গেছে। চোরদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।  

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা