ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীর ছয়টি ইউনিয়ন সচিবদের নিয়ে গ্রাম আদালত দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৪-৬-২০২৪ দুপুর ১২:৩০

নেত্রকোণার খালিয়াজুরীতে  বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় খালিয়াজুরী উপজেলা পরিষদ হলরুমে ছয়টি ইউনিয়নের সচিবদের নিয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা আয়োজন করা হয়। উপজেলা পরিষদের হলরুমে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই সমন্বয় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী  উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন- (৩য় পর্যায়) প্রকল্পের নেত্রকোণা জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা ব্যবস্থাপক মো: আতিকুল ইসলাম, ও উপজেলা সমন্বয়ক মোঃ আরিফ হোসেন। 

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা বলেন গ্রাম আদালতকে যথাযথভাবে পরিচালনা করতে হবে প্রতিটি ইউনিয়নে ও প্রান্তিক পর্যায়ে অবহেলিত নারী ও প্রতিবন্ধিরাও যেন সু্ষ্ঠু বিচার পায় এই বিষয়টিও নিশ্চিত করতে হবে। 

সভায় গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক  বিচারযোগ্য মামলা, গ্রাম আদালত গঠনের আবেদন, সমন জারির পদ্ধতি ও ইউনিয়ন সচিবদের ভুমিকা বিষয়ে আইনগত বিস্তারিত আলোচনা করেন জেলা ব্যাবস্থাপক মো:  আতিকুল ইসলাম। অন্যদিকে ইএসডিও’র উপজেলা সমন্বয়কারী মোঃ আরিফ হোসেন বলেন গ্রাম আদালত ও সালিশির মধ্যকার পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি, গ্রাম আদালত গঠন, সাক্ষীকে সমন দেওয়া, গ্রাম আদালতের অধিবেশন, প্রাক বিচার ও সিদ্ধান্ত চুড়ান্ত হওয়া এবং আপীল, মিথ্যা মামলা দায়েরের জরিমানা, গ্রাম আদলত অবমাননার জরিমানা, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া, গ্রাম আদালত পরিচালনায় গ্রাম পুলিশের ভুমিকা বিষয়ে আইনগত দিকগুলো তুলে ধরেন। সবশেষে গ্রাম আদালতের ওপর নির্মিত শিখন ভিডিও প্রদর্শন করা হয়।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত