ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জমি নিয়ে বিরোধে ফুলছড়িতে প্রতিপক্ষের আঘাতে আহত ব্যক্তির মৃত্যু


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৪-৬-২০২৪ দুপুর ১:৫৫

গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তি এন্তাজ আলী (৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার দুপুরে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

মামলার এজাহার সুত্রে ও বাদি আব্দুল আজিজ কাছে থেকে জানাযায়, উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের সন্ন্যাসীরচর এলাকার মোঃ আব্দুল আজিজ ও একই এলাকার আব্দুস সাত্তার গংএর মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে রবিবার রাতে এন্তাজ আলী ও তার স্ত্রী মোছাঃ তারা ভানু মেয়ের বাড়ি হতে নিজ বাড়িতে ফেরার পথে মোঃ আব্দুস সাত্তার গং একই এলাকার জনৈক নাজমুল হুজুরের বাড়ির সামনে তাদেরকে একা পেয়ে পথরোধ করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আক্রমন চালায়। এই সময় প্রতিপক্ষের আঘাতে এন্তাজ আলী ও তার স্ত্রী তারা ভানু গুরুতর আহত হয়। তাদের আত্ম চিৎকারে পরিবার ও এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে চিকিৎসার জন্য প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে জামালপুর জেনারেল হাসপাতাল হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার এন্তাজ আলীর মৃত্যু হয়। নিহত এন্তাজ এরেন্ডাবাড়ি ইউনিয়নের সন্ন্যাসীর চর গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেলে। 

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিফুজ্জামান বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় নিহতের পিতা মোঃ আব্দুল আজিজ বাদী হয়ে সোমবার সন্ধ্যায় ৮ জনকে আসামী করে একটি মামলা দ্বায়ের করেন। যার নং ০২, এই ঘটনায় এখন পর্যন্ত তিন জন আসামীকে আটক করা হয়েছে বাকী আসামীদের ধরতে অভিযান চলমান আছে। মৃতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, সেখানেই মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত