শান্তিগঞ্জে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ: ভোটযুদ্ধ কাল
চতুর্থ ধাপে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।
নির্বাচনকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা ছুটেছেন ভোটারদের দ্বারে-দ্বারে। ভোট আদায় করতে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। এবার নির্বাচনের ভোটের অপেক্ষা। উপজেলার চেয়ারে কে বসছেন এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে সচেতন ও তরুণ ভোটাররা একজন শিক্ষিত, স্মার্ট , মানবিক মানুষকেই চেয়ারম্যান বানাতে চান। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এমন প্রার্থীর দিকে ঝুঁকছেন তারা।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ ৮টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৭৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ২৮৫ জন এবং নারী ভোটার ৭১ হাজার ৫১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২ জন। চেয়ারম্যান পদে ভোটের মাঠে আছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পুত্র ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি(আনারস প্রতীক)। তিনি ইতিমধ্যেই প্রচার-প্রচারণা ও গণসংযোগে ভোটারদের মন জয় করে নিয়েছেন। তাকে ঘিরে উজ্জীবিত সর্বস্তরের মানুষ। সাদাত মান্নান অভির সাথে চেয়ারম্যান পদে লড়ছেন সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম(মোটরসাইকেল প্রতীক) ও শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন(ঘোড়া প্রতীক)। তারাও জোরেসোরে চালিয়েছেন প্রচারণা।
নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন৷ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার সুকান্ত সাহা বলেন, এই নির্বাচনে প্রতিটি কেন্দ্রের বাইরে এবং ভেতরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন থাকবে নির্বাচনী মাঠে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করার পাশাপাশি প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত