সাটুরিয়ায় ব্রি হাইব্রিড ধান ৮ এর শস্য কর্তন ও প্রদর্শনীর মাঠ দিবস
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি) গাজীপুর বোরো ২০২৩-২৪ মৌসুমে স্থাপিত ব্রি হাইব্রিড ধান ৮ এর শস্য কর্তন ও প্রদর্শনীর মাঠ দিবস মানিকগঞ্জের সাটুরিয়ায় অনুষ্ঠিত হয়েছে।গাজীপুর ব্রি ফলিত গবেষণা বিভাগের আয়োজনে ও সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার কামতা এলাকায় দিবসটি অনুষ্ঠিত হয়।
সভায় ব্রি ফলিত গবেষণা বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড.মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গবেষণা পরিচালক ড.মোঃ খালেকুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি ফলিত গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার, সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ খালেকুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের খাদ্য চাহিদা পুরণ করতে কৃষিতে উৎপাদন বাড়াতে ধানের বিভিন্ন জাত নিয়ে গবেষণা করা হচ্ছে। বর্তমানে ব্রি হাইব্রিড ধান ৮ জাতের ধান কৃষকের জন্য আনা হয়েছে। এ জাতের ধান অন্য জাতের তুলনায় কমপক্ষে ১০-১২ দিন আগে আসে। এছাড়া অন্য ধানের তুলনায় এ জাতের ধান বিঘা প্রতি ৪-৫ মন ধান বেশি হয়। ব্রি ২৯ জাতের তুলনায় ব্রি হাইব্রিড ধান ৮ ধানের চাল চিকন হয়। ভাত খেতেএ বেশি মজা। তাই ব্রি হাইব্রিড ধান ৮ জাতের ধান রোপন করতে কৃষকদের পরামর্শ দেন তিনি।
এসময় অন্যদের মধ্যে ধানকোড়া ব্লকের কৃষি উপসহকারি কর্মকর্তা নাজমুল কামাল,কৈট্রা ব্লকের সোহেল রানা, মহিষালোহা ব্লকের আবুল কালামসহ দুই শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন