করিমপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
করিমপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো: ইব্রাহিম খার বিরুদ্ধে মোটা অংকের উৎকোচ এর বিনিময়ে জমির নামজারী ও জমাভাগ করে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মো: কাইয়ুম সরকারের স্বাক্ষরিত নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবরে দাখিলকৃত এক লিখিত অভিযোগ থেকে জানা গেছে, তিনি তার ক্রয়কৃত ১০ শতাংশ জমির নামজারী ও জমাভাগ করতে করিমপুর ভূমি অফিসে যান এবং যথা নিয়মে আবেদনপত্র দাখিল করেন। পরে অত্র অফিসের নায়েব ইব্রাহিম খা ১০ শতাংশ জমির মধ্যে ৬.৪৮ শতাংশ জমির নামজারী জমাভাগ করে দিতে সম্মত হন এবং মোটা অংকের টাকা দাবী করেন। বাকী ৩.৫২ শতাংশ জমির নামজারী জমাভাগ কেন হইবে না জানতে চাইলে নায়েব সাহেব কাইয়ুম সরকারের নিকট ১০ হাজার টাকা উৎকোচ দাবী করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নায়েব সাহেব তাকে ৬.৪৮ শতাংশ জমির নামজারী জমাভাগ করে দেন। বাকী ৩.৫২ শতাংশ জমির নামজারী জমাভাগ করে দেননি। কিছুদিন পর কাইয়ুম সরকার তার পুরো ১০ শতাংশ জমি মনি বেগমের নামে দলিল করে দিলে নায়েব সাহেব মনি বেগমের নামে পুরো ১০ শতাংশ জমির নামজারী জমাভাগ করে দেন। এতে নায়েব ইব্রাহিম খা তার নিকট থেকে ১০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। ঘটনা সরেজমিনে তদন্ত পূর্বক এই দূর্নীতিপরায়ন ঘোষখোর নামে ইব্রাহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া একান্ত প্রয়োজন বলে ভূক্তভোগীরা মনে করেছেন।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার