উপাচার্যের পদত্যাগের দাবিতে কুবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচির ১৭ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ১৭ তম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। মঙ্গলবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা ১২টা থেকে ১ টা অব্দি এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচির ব্যাপারে শিক্ষক সমিতির কার্যকরী সদস্য ড. মো. শামীমুল ইসলাম বলেন, "উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে যে আন্দোলন, তারই ধারাবাহিকতায় আমাদের অবস্থান কর্মসূচি চলমান আছে। আমরা চাই অনতিবিলম্বে এই অবস্থার উন্নতি হোক। আমরা ক্লাসে ফিরতে চাই। তার পূর্বে বরাবরের মতো বলতে চাই উপাচার্য যত দ্রুত পদত্যাগ করবেন তত দ্রুত এই সমস্যার সমাধান হবে। উনার শুভ বুদ্ধির উদয় হোক এই প্রত্যাশা করি।"
দীর্ঘদিনের অবস্থান কর্মসূচির মধ্যে সমস্যা সমাধানের লক্ষ্যে উপাচার্য কিংবা প্রশাসন থেকে আলোচনার কোনো উদ্যোগ নিয়েছে কী-না এই প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, 'উপাচার্য শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে দুটি চিঠি প্রদান করে আলোচনার জন্য আহবান জানিয়েছিল। আমরা মনে করি এটি একটি নাটকীয়তা। এ নাটকীয়তা তিনি মঞ্চায়িত করেছেন শুধু সহানুভূতি পাওয়ার জন্য। এটি আসলে লোক দেখানো মেকি ছাড়া আর কিছু না। সেখানে আসলে সাড়া দেয়ার মতো কোনো প্রেক্ষাপট ছিল না। যে উপাচার্য এইভাবে নিজে সন্ত্রাসী হামলায় অংশগ্রহণ করে। সেখানে আলোচনার আর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না।'
উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত ৬ মে থেকে অবস্থান কর্মসূচি পালন করছে কুবি শিক্ষক সমিতি।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ