ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ে বন কর্মকর্তাকে ঘুষ না দিলে নড়ে না ফাইল, অভিযোগ উপকারভোগিদের


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৪-৬-২০২৪ দুপুর ৪:১৯

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা এলাকার সামাজিক বনায়নের উপকারভোগিদের কাছ থেকে কাগজপত্র ঠিক করার নামে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে বন কর্মকর্তা মধুসুধন বর্মনের বিরুদ্ধে। টাকা না দিলে ফাইল নড়ে না বলে অভিযোগ উপকার ভোগিদের। এ ছাড়াও গাছ কর্তনের প্রায় এক বছরেও বার বার অফিসে ঘুরে টাকা পাননি বলে জানান তারা।

জানা যায়,২০০৩-৪ অর্থ বছরে সদর উপজেলার সন্ন্যাসী পাড়া থেকে ঘাগড়া বিওপি পর্যন্ত ১০ কিলোমিটার,বেরুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সালটিয়া পাড়া পর্যন্ত ৩ দশমিক ৮০ কিলোমিটার,ঘাগড়া বিওপি থেকে বেরুবাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার। সামাজিক বনায়নের আওতায় গাছের চারা রোপন করা হয়।উপকারভোগি রয়েছে ১১৮ জন।২০২৩-২৪ অর্থ বছরে ৪ হাজার ৬৬৭ টি গাছ ১২১ টি লট বিক্রির জন্য টেন্ডার আহবান করা হয়।যা এক কোটি ৫৩ লাখ ৯৭ হাজার ৩৫৭ টাকা বিক্রি হয়েছে। সামাজিক বনায়ন বিধিতে বলা হয়েছে, গাছ কর্তনের মোট টাকা থেকে উপকারভোগি ৫৫ শতাংশ,বন অধিদপ্তর ১০,বৃক্ষ রোপন তহবিলে ১০, দখলী স্বত্ত্বাধিকারী ব্যক্তি বা সংস্থা ২০ ও ইউনিয়ন পরিষদ ৫ শতাংশ হারে অর্থ পাবেন।

সন্ন্যাসীপাড়া এলাকার উপকারভোগি দিনমুজুর মোছা.ফাতেমা বেগম বলেন,দুই হাজার টাকা না দিলে অফিসের লোক গরম।কাগজ জমা নিবেন না,বিল পাশ হবে না।এজন্য পরে ধার দেনা ও হাজিরা দিয়ে টাকা যোগাড় করে দিছি।মোছা.হাসিনা বেগম বলেন,দুই হাজার টাকা দিছি জুলহাস মেম্বারকে।টাকা না দিলে কাগজ জমা নিবে না বলছে অফিস।উপকারভোগি ইউপি সদস্য জুলহাজ আলী বলেন, বন বিভাগের মধুসুদন বর্মন আমাদেরকে সবার কাছ থেকে গাছের চারা বাবদ দুই হাজার করে টাকা নিতে বলেছেন।আমরা ৪৫ জনের টাকা তুলে ৯০ হাজার টাকা বন কর্মকর্তাকে দিছি।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন,গত বছরের বর্ষায় গাছ কেটেছে প্রায় এক বছর হল।এ পর্যন্ত আমাদের অংশের টাকা পাইনি।অফিসে কতবার গেছি হিসাব নাই।তার উপর দুই হাজার করে টাকা নিছে অফিস।ইউপি সদস্য হাসিবুল ইসলাম জানান,যারা দুই হাজার করে টাকা দিছেন তাদের চেক হয়েছে।আমাদের এখনো হয়নি।উপায় না পেয়ে আমরাও দুই হাজার করে টাকা দিছি।ঝুলিপাড়া এলাকার আব্দুল মোতালেব,তজমল হক,সফিউলসহ একাধিক উপকারভোগি টাকা নেওয়ার বিষয়টি জানান। পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসুধন বর্মন, প্রথমে গাছের চারা বাবদ দুই হাজার করে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে,পরবর্তীতে টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি।এছাড়া উপকারভোগির টাকা দেরি হওয়ার বিষয়ে বলেন,দুইটি বাগান উপকারভোগির ফাইল দিনাজপুর অফিসে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ