কাপ্তাইয়ে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত
"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা ,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালিত হয়েছে।
বুধবার (৫ জুন) পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ, কাপ্তাই রেঞ্জ এর আয়োজনে ও কাপ্তাই উপজেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন। এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন সহ বনবিভাগের কর্মকর্তা, কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৭৪ সাল থেকে ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে ঘোষণা প্রদান করে। প্রতিবছর এইদিনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা