ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ক্লুলেস নয়ন হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যা মামলার আসামী গ্রেফতার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ২:৫৫

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারী দ্বারা ক্লুলেস নয়ন হত্যা মামলার রহস্য উদঘাটন করা সহ  হত্যা মামলার আসামী সাদ্দামকে উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১। ৫ই জুন বুধবার সকালে র‌্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে  জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গত ১০/০১/২০২৪ ইং তারিখ ভোরের সময়  টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেটস্থ কাঠপট্টি মেসার্স খান এন্টার প্রাইজ দোকানের সামনে অজ্ঞাতনামা ০২ জন ছিনতাইকারী মোটলসাইকেলে এসে ভিকটিম মোঃ নয়ন মৃধা(৩৬)’কে আটক করে ধারালো চাকু দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবং উক্ত তারিখেই দুপুরে টঙ্গী পশ্চিম থানায় একটি  অজ্ঞাতনামা ০২ জন ছিনতাইকারীদেরকে আসামী করে ভিকটিমের চাচাতো ভাই মোঃ ছিদ্দিকুর রহমান শামীম(২৩) একটি দস্যুতা সহ হত্যা মামলা দায়ের করেন এবং উক্ত মামলার আসামীদের গ্রেফতার করার জন্য  র‌্যাব-১(উত্তরা, ঢাকা) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করলে, ০৪ই জুন এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টঙ্গী পশ্চিম থানার মামলা নং-১০, তারিখঃ ১০-০১-২০২৪খ্রিঃ, ধারাঃ  ৩৯৪/৩০২ পেনাল কোড মূলে আসামী সাদ্দাম মিয়া(২৭), উত্তরা পশ্চিম থানা এলাকায় আত্মগোপনে আছে।  পরবর্তীতে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ১নং সেক্টরের লোটো শো-রুমের সামনে থেকে” আসামীকে গ্রেফতার করা হয়।  এ সময় ধৃত আসামী’র কাছে থেকে ০৩টি মোবাইল ফোন, ০৩ টি সীম কার্ড, এবং নগদ-৪৫০/-টাকা উদ্ধার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল