ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ৩:১৪

সাভার  বিরুলিয়া রোডে মজিদপুর মিয়াজী প্লাজার এক ফ্লেক্সিলোডের দোকানদারকে  কিশোর গ্যাং গ্রুপ দ্বারা চাঁদা না দেওয়ায়  মালিকের উপর হামলার ঘটনা ঘটেছে । এতে ফেক্সিলোডের দোকানের  মালিক মোঃ রাজু আহমেদ গুরুতর আহত হয়েএনাম মেডিকেলে ভর্ত্তি। 

 ভুক্তভোগী ব্যবসায়ী চাঁদা দিতে না চাইলে দলবদ্ধভাবে লাঠি দিয়ে পেটানোর এক পর্যায়ে আহত করে  পালিয়ে যায় কিশোর গ্যাংটির সদস্যরা। গতকাল মঙ্গলবার ৪ জুন রাতে বিরুলিয়া রোড এলাকার  রাজু আহমেদের ফেক্সিলোটের দোকানের এ হামলার ঘটনা ঘটেছে।ঘটনার অনুসন্ধানে জানাযায়, একই এলাকার উজির আলীর ছেলে  কিশোর গ্যাং গ্রুপের প্রধান দলনেতা চাঁদাবাজ জিহাদ ওরফে ইয়াবা জিহাদ কয়েকদিন যাবত বিভিন্ন ইয়াবা বিক্রিরে সহ ছিনতাই, চুরি  করে আসছে। এরই ধারাবাহিকতায় মোটা অংকের চাঁদা দাবী করেন ফেক্সিলোডের দোকানের  মালিক মোঃ রাজু আহমেদের নিকট। কিন্তু বর্তমানে ব্যবসা মন্দা হওয়ায় তিনি তার চাহিদা মাফিক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে মোহাম্মদ জিহাদ ওরফে ইয়াবা জিহাদ ক্ষিপ্ত হয়ে ওঠে।

পরে ১০/১৫ জন কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের একত্রিত করে ফেক্সিলোডের দোকানের  এসে হামলা চালায় এবং ফেক্সিলোড দোকানের  মালিক মোহাম্মদ রাজু আহমেদকে মারতে মারতে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় মানুষরা তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও লাঠি  দিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায় । তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে চলে যায় উক্ত কিশোর গ্যাং বাহিনী। 

হামলার খবর পেয়ে ফেক্সিলোড দোকানের  মালিক মোহাম্মদ রাজু আহমেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশপাশের লোকজনের সহয়তায় তাদের উদ্ধার করে দ্রুত নিকটতম সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান। আহত মোঃ রাজু আহমেদের  এক হাত ভেঙে  দেওয়া হয়েছে।

অভিযোগকারী হলেন,  জিহাদ (১৭)ওরফ ইয়াবা জিহাদ, নাবিল(১৮), নয়ন (১৮),রাব্বি (২০), রায়হান(১৬)সহ অজ্ঞাতনামা কয়েকজন  বিরুদ্ধে  সাভার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজামান বলেন,  ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত সহযোগিতার আশ্বাস দেন এবং তাৎক্ষণিক এনাম মেডিকেলে চিকৎসারত ভুক্তভোগী রাজু আহমেদকে দেখতে আসেন সাভার মডেল থানার এস আই মাহমুদুল হাসানসহ পুলিশ ফোর্স। পরে ভুক্তভোগীর নিকট ঘটনার বিবরন শুনে আইনগত ব্যবস্হা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। 

এমএসএম / এমএসএম

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান

রায়গঞ্জে তীব্র গরমে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন

বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা, ভাংচুর, ৪ জনকে রক্তাক্ত জখম, থানায় মামলা

বরগুনায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত

জনপ্রতিনিধি নেই, তবু সন্ধ্যা পর্যন্ত চলছে দাপ্তরিক কার্যক্রম

তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু

মনপুরায় ২৫২ পিস ইয়াবাসহ যুবক আটক