ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মডান পিথিয়ান গেমস বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হয়েছেন- আখতারুজ্জামান তুহিন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ৩:১৫

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে"মডার্ন পিথিয়ান গেমস"।এই 'মর্ডান পিথিয়ান গেমস'এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ফিলিপনগর ইউনিয়নের কৃতি সন্তান আখতারুজ্জামান  তুহিন।পিথিয়ান গেইমস অলাভজনক,অরাজনৈতিক, অ-ধর্মীয় এবং অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে এর  কার্যক্রম পরিচালিত।মডান পিথিয়ান গেমস-আমাদের যে সকল প্রচলিত ঐতিহ্যবাহী খেলাধুলা,সাহিত্য-সাংস্কৃতি আছে এবং যে সকল খেলাধুলা,শিল্প এবং সংস্কৃতি হারিয়ে গিয়েছে এগুলোকে পুনরুদ্ধারের জন্য চেষ্টা চলমান।প্রতিটা দেশেরঐতিহ্যবাহী খেলাধুলা,শিল্প সংস্কৃতি পৃথিবীতে সম্মানজনক,একটি  কমন প্লাটফর্মে উপস্থাপন এবং প্রতিযোগিতার মাধ্যমে প্রচারিত এবং প্রসারিত করা।আশা করা হচ্ছে অলিম্পিক গেমসের মত মডান পিথিয়ান গেমস এক সময় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে,যেটা আমাদের শিল্প সংস্কৃতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।মডার্ন পিথিয়ান গেমসের প্রতিষ্ঠাতা বিজেন্দর গোয়েল।মর্ডান পিথিয়ান গেমস এবং অলিম্পিক গেমস,উভয়ই প্রাচীন গ্রীক ইতিহাসের অন্তর্গত,চারটি প্রাচীন প্যান-হেলেনিক গেমের মধ্যে ছিল।এগুলি ৫৮২ খ্রিস্টপূর্বাব্দ থেকে একই সময়ে বিদ্যমান ছিল এবং ৩৯৩ খ্রিস্টাব্দে থিম সময়ে পর্যায়ক্রমে বিলুপ্ত হয়েছিল,আধুনিক পিথিয়ান গেমসগুলি প্রাচীন পিথিয়ান গেমস দ্বারা অনুপ্রাণিত এবং ২০২২ সালে ভারতের নিউইহিতে ৯২টি দেশের প্রতিনিধিদের দ্বারা পুনরুজ্জীবিত হয়েছে।দেশীয় শিল্প,সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী খেলাধুলাকে আন্তর্জাতিক পর্যায়ে চর্চার প্লাটফর্ম হিসেবে কাজ করছে 'মডার্ন পিথিয়ান গেমস'।পিথিয়ান গেমসের সূচনা হয়েছিল প্যানহেলনিক গেমস থেকে।প্যানহেলনিক গেমস হলো প্রাচীন গ্রিসে অনুষ্ঠিত চারটি পৃথক ক্রীড়া উৎসবের সম্মিলিত শব্দ।যার মধ্যে রয়েছে-‘পিথিয়ান গেমস’, ‘অলিম্পিক গেমস’,‘নেমিয়ান গেমস’ও ‘ইস্টমিয়ান গেমস'।
কালের বিবর্তনে পিথিয়ান গেমস হারিয়ে যায়।ভারতীয় নাগরিক বিজেন্দর গোয়েল ২০২২ সালের ৭ এপ্রিল গ্রিসের ডেলফিতে অনুষ্ঠিত ডেলফি ইকোনমিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় আধুনিক পিথিয়ান গেমসের ধারণা তুলে ধরেন এবং সেখানে বিজেন্দর গোয়েলকে আধুনিক পিথিয়ান গেমসের ‘প্রতিষ্ঠাতা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
শিল্প ও সংস্কৃতিতে নৈতিকতা এবং সুশাসন প্রচারের পাশাপাশি শিল্প ও সংস্কৃতির মাধ্যমে যুবশিক্ষা এবং শান্তি, ন্যায়বিচার এবং সম্প্রীতির জন্য কাজ করাই এই গেমসের মূখ্য ভূমিকা।"মর্ডান পিথিয়ান গেমস"সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,BIMSTEC nation এর সদর দপ্তর বাংলাদেশে হবে।BIMSTEC nation এর প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের আমাদের সম্মানিত ড:মো:আবুল কালাম আজাদ (মহাব্যবস্থাপক,উপ আনুষ্ঠানিক শিক্ষা বুরো)।আমরা এতে অনেক গর্বিত এবং স্যারকে আমাদের অভিনন্দন।মর্ডান পিথিয়ান গেমস-কারিগরের স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা,Pythian Games হোস্ট শহর,অঞ্চল এবং দেশগুলিতে গর্ব বাড়ানোর জন্য কাজ করা,লিঙ্গবৈষম্য অর্জনের জন্য সকল স্তরে নারীদের সাংগঠনিক কাঠামো এবং অংশগ্রহণে উন্নীত করা সহ আরো অনেক কর্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখাই পিথিয়ান গেমস এর মূল লক্ষ্য।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের