বনানীতে ছয়তলা ভবনে আগুন : নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুন লাগার কারণও জানা যায়নি।
রোজিনা বেগম আরো জানান, ভেতরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। ধোঁয়ার কারণে অগ্নিনির্বাপক কর্মীদের প্রচুর বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। ফায়ারের কর্মীরা সর্বাত্মক চেষ্টা করছেন দ্রুত আগুন নেভানোর জন্য। কিন্তু প্রচণ্ড ধোঁয়া থাকায় অনেক জায়গায় ঠিকভাবে পানি দেয়া পৌঁছানো যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া ভেতরে কেউ আটকে আছেন বলে কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে সেখানে ক্রেস্ট তৈরি করা হতো।
জামান / জামান
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল