ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষ, কাভার্ডভ্যান চালক নিহত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ৪:৩৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রুস্তম আলী (৪৫) নামের এক কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। 

নিহত কাভার্ডভ্যান চালক রুস্তম আলী ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরশ্রীরামপরু এলাকার মৃত মাহাতাব আলীর পুত্র।

বুধবার দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান। এরআগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বোগদহ উত্তর কলোনি জামে মসজিদ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দিনাজপুরগামী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংর্ঘষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক রুস্তম গুরুতর আহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলের এসে কভার্ডভ্যানে আটকে থাকা চালক রুস্তম আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান বলেন, এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত