ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে সংবাদ সম্মেলন; নিরাপত্তাহীনতায় লাঞ্ছিত প্রধান শিক্ষক


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ৪:৪৩

পটুয়াখালীর বাউফলে লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিচার ও নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন এক প্রধান শিক্ষক। ওই শিক্ষকের নাম গাজী মো. মোশারেফ হোসন। তিনি উপজেলার মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য। 
মঙ্গলবার (৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সম্মেলন এমন দাবি করেন ওই শিক্ষক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষ এস.এম জহিরুল ইসলামের ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে সাময়িক বরখাস্ত করা হয়। কলেজের সার্বিক বিষয় নিয়ে গত ১৮ মে বিকেলে কলেজ গভার্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আমিও উপস্থিত হই। তখন অধ্যক্ষ জহিরুল ইসলামের ভাইয়ের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নাইম সিকদার তারেক বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাকে মারধর করেন। এসময় তারেকের সাথে থাকা অবৈধ অস্ত্র দিয়ে আমাকে জখম করারও হুমকি দেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে পুলিশ সন্তোষজনক ব্যবস্থা নেননি। 
লাঞ্ছিত করার ঘঠনায় সুষ্ঠু বিচারের দাবি করে প্রধান শিক্ষক মোশারেফ বলেন, নাইম একজন চিহিৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার পর থেকে বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিয়েছে আসছে। এতে আমি আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।
ওই সংবাদ সম্মেলনে ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা আক্তারও উপস্থিত ছিলেন। তিনি বলেন,‘  দুর্নীতি প্রমাণিত হওয়ায় ধুলিয়া কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি আমাকে দায়িত্ব বুঝিয়ে দেননি। ১৮ মে গভার্নিং বডির সভা অনুষ্ঠিত হলে বরখাস্তকৃত অধ্যক্ষের ভাইয়ের ছেলে সন্ত্রাসী বাহিনী নিয়ে  বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। এসময় গভার্নিং  বডির সদস্য ও শিক্ষক মোশারেফ হোসেনকে শারিরিকভাবে লাঞ্ছিত করেন। 
এবিষয়ে ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজের গভার্নিং বডির সভাপতি শাহ আলম বলেন, অধ্যক্ষ  জহিরুল ইসলামের আর্থিক অনিয়ম, দুর্নীতি, জাল-জালিয়াতি, সরকারি টাকা আত্মসাৎ, ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে। যার কারণে তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। গত গভার্নিং বডির সভায় তার ভাইয়ের ছেলে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন তা নিন্দানীয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছেন। 
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাইম সিকদার তারেক। তিনি বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। তাকে মারধর করিনি। কথা কাটাকাটি হয়েছে মাত্র। 
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন,‘ লিখিত অভিযোগ  পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত চলছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা