ঢাকা বৃহষ্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মাদারীপুরে শিশু বলৎকার,টাকার বিনিময়ে ধামা-চাপা দেওয়ার চেষ্ঠা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৫-৬-২০২৪ বিকাল ৫:৪৮

মোবাইলে গেম খেলতে দেয়ার প্রলোভন দেখিয়ে মাদারীপুরের কালকিনিতে মো. আজিজুল সরদার-(৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনা ধামা-চাপা দেয়ার জন্য স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লাসহ বেশ কয়েকজন সালিস পায়তারা চালিয়ে আসছে। তবে এই ঘটনায় ভূক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য ওই সালিসরা হুমকী-ধামকী দিয়ে আসছে বলে জানিয়েছেন অসহায় ওই শিক্ষার্থীর পরিবার। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত বরেছে ভূক্তভোগী পরিবার। ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের চর আলীপুর গ্রামের সিকিমালী সরদারের লম্পট ছেলে আজিজুল সরদার গত শুক্রবার দুপুরে একই গ্রামের ৫ম শ্রেনীর এক শিক্ষার্থীকে মোবাইলে গেম খেলতে দেয়ার প্রলোভন দেখিয়ে পাট ক্ষেতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে। এসময় শিক্ষার্থীর ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পট আজিজুল পালিয়ে যায়। পরে আহত ওই শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনা জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গির মোল্লা ও আকফত আলী সরদারসহ বেশ কয়েকজন প্রভাবশালীরা মিলে সালিস বসিয়ে টাকার মাধ্যমে ঘটনা ধামা-চাপা দেয়ার জন্য পায়তারা চালিয়ে আসছে। এবং এই ঘটনায় ভূক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য ওই সালিসরা হুমকী দিয়ে আসছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও অসহায় ওই শিক্ষার্থীর পরিবার। ভূক্তভোগী ওই শিক্ষার্থীর মা কান্না জরিত কণ্ঠে বলেন, আমাকে জাহাঙ্গীর মেম্বর ও আকফত আলী সরদারসহ বেশ কয়েকজন মিলে ৪০হাজার টাকা দিয়েছিলো। আমি ওই টাকা রাখিনি। আমি এখন ওই লম্পটের বিচার চাই। তবে আমি ওই সালিসদের ভয়ে মামলা করতে সাহস পাচ্ছিনা। ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লা বলেন, আমরা সালিসের মাধ্যমে এই ঘটনা মিমাংসার চেষ্টা করেছি। কালকিনি থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, সমকামিতার ঘটনা জানতে পেরেছে। ভূক্তভোগী পরিবার মামলা দিলে তা নেয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লা এই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

সাতকানিয়ার সাঙ্গু নদে নিষিদ্ধ জালের থাবা,হুঁশ নেই মৎস কর্মকর্তার

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৪ জেলে

‎বরগুনায় অবৈধ কাঠ কয়লার কারখানায় ১ লাখ টাকা জরিমানা

আমের মুকুলের ঘ্রাণে প্রাণবন্ত নাঙ্গলকোট

শেরপুরে সাঁতারের জন্য পুকুর লিজ মুক্ত করার দাবিতে শিশুদের মানববন্ধন অনুষ্ঠিত

বইমেলায় পাঠকের নজরে মাসুদ রানা'র থ্রিলার উপন্যাস ডাবল জিরো

শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

নপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন: সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট

বাম্পার ফলনেও হাসি নেই, ন্যায্য দাম না পেয়ে বিপাকে বকশীগঞ্জের আলুচাষি

কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ঈশ্বরদীতে এক মাদকসেবীর অপ্রত্যাশিত মাদকবিরোধী প্রচারণায়চাঞ্চল্যের সৃষ্টি করেছে