ՙস্মার্ট বাংলাদেশঃ ভূমি পূনরূদ্ধার, মরুকরণ এবং খরা সহনশীলতা সবুজ আগামীর জন্য՚՚ শীর্ষক সেমিনার
ՙՙবিশ^ পরিবেশ দিবস-২০২৪”উপলক্ষ্যে ০৫ জুন ২০২৪ ইং তারিখে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) কর্তৃক ՙՙস্মার্ট বাংলাদেশঃ ভূমি পূনরূদ্ধার, মরুকরণ এবং খরা সহনশীলতা সবুজ আগামীর জন্য՚՚ শীর্ষক একটি সেমিনার আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটি অন মিনিষ্ট্রি অব ডিফেন্স, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া কমানোর জন্য নবায়নযোগ্য জ¦ালানী ব্যবহার, টেকসই সবুজ অবকাঠামো নির্মানের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন জনসচেতনতাই হচ্ছে পরিবেশের সুরক্ষার প্রথম ধাপ এবং জলবায়ুগত সমস্যাসমূহ সমাধানের জন্য আমাদেরকে টেকসই প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগী হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ՙՙস্মার্ট বাংলাদেশ-২০৪১՚՚ এর দূরদর্শী লক্ষ্য অর্জনের জন্য তিনি তরুন সম্প্রদায়কে একত্রে কাজ করার তাগিদ প্রদান করেন।
মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, আরসিডিএস, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট, এমআইএসটি, সবুজ বাংলাদেশ গঠনে পরিবেশের সুরক্ষা, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন কৌশল অবলম্বনের প্রয়োজনীয়তার উপর গুরত্ব আরোপ করেন। তিনি আরও বলেন যে, নৈতিকতা, শৃঙ্খলা এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষতার মেলবন্ধনের মাধ্যমে এমআইএসটি, মানবিক গুনসম্পন্ন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ দক্ষ প্রকৌশলী গড়ে তুলছে, যারা ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে।
সেমিনারে উপস্থিত বিশিষ্ট বক্তাগণ, স্মার্ট প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগ, যেমন মরুকরণ, খরা ইত্যাদির মোকাবেলা এবং পরিবেশবান্ধব উপায়ে ভূমি পুনরুদ্ধার এর মাধ্যমে কিভাবে বাংলাদেশকে একটি স্মার্ট দেশে রূপান্তর করা যায়, সে ব্যাপারে তাদের বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন