শুদ্ধাচার পদকে ভুষিত হলেন ডাক বিভাগের অতিঃ জেনারেল ম্যানেজার-আখতারুজ্জামান
ডাক জীবন বীমা পশ্চিমাঞ্চল, রংপুর এর আয়োজনে শুদ্ধাচার পদক প্রদান ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ জনাব মুহাঃ আখতারুজ্জামান, অতিরিক্ত জেনারেল ম্যানেজারকে এই পদক দেওয়া হয়।
বুধবার ৫ ই জুন অনুষ্ঠিত এই শুদ্ধাচার ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন তরুন কান্তি সিকদার, মহাপরিচালক, বাংলাদেশ ডাক বিভাগ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডাক জীবন বীমা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেন। ডাকবিভাগ বহু বছর আগ থেকে এ পর্যন্ত জনগণের সেবায় কাজ করে যাচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পদকে ভূষিত হলেন রংপুর পশ্চিমাঞ্চলের অতিরিক্ত জেনারেল ম্যানাজার মুহাঃ আখতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে তার এই কৃতিত্বের পদক তুলে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। মুহাঃ আখতারুজ্জামান পোস্টাল ক্যডারের ২৪ তম বিসিএস কর্মকর্তা হিসেবে ডাক বিভাগে যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত মানবিক, কর্মক্ষেত্রে নিষ্ঠাবান, ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এসময়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ,স,ম নাসিমুল ইসলাম, পরিচালক (হিসাব) ডাক অধিদপ্তর, ঢাকা, আমিনুর রহমান আঞ্চলিক ম্যানেজার,ডাক বিভাগ,রাজশাহী, পশ্চিমাঞ্চল, রংপুর এর অতিরিক্ত ম্যানেজার মুহাঃ আখতারুজ্জামান এর সভাপতিত্বে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল,রংপুর বিভাগ প্রদীপ কুমার ও পোস্টমাস্টার রংপুর ইসরাত জাহান উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে মুহাঃ আখতারুজ্জামান ছাড়াও ডাক জীবন বীমা পশ্চিমাঞ্চল রংপুরের অধীনে অন্যান্য অফিসের বিভিন্ন গ্রেডভুক্ত আরও তিনজনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।রংপুর প্রধান ডাকঘরের অন্যান্য কর্মকর্তা উপস্হিত ছিলেন। উপস্হিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মুহাঃ আখতারুজ্জামান, অতিঃ জেনাঃ ম্যানেজারের জন্য ভবিষ্যত কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
এছাড়া মুহাঃ আখতারুজ্জামানকে মহেশপুর অফিসার্স ফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানান ফোরামের সভাপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আবুল বাশার। উল্লেখ্য মোঃ আখতারুজ্জামান মহেশপুর অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক।
এমএসএম / এমএসএম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
রায়গঞ্জে তীব্র গরমে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন
বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা, ভাংচুর, ৪ জনকে রক্তাক্ত জখম, থানায় মামলা
বরগুনায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
জনপ্রতিনিধি নেই, তবু সন্ধ্যা পর্যন্ত চলছে দাপ্তরিক কার্যক্রম
তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু