ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ধনবাড়ীতে নির্বাচন পরবর্তী সংর্ঘষ, আহত: ১২


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২৪ রাত ১০:৪০

টাঙ্গাইলের ধনবাড়ীতে নির্বাচন পরবর্তী দফায় দফায় সংর্ঘষ হচ্ছে। গত দুই দিনে ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ বুধবার (৫ জুন) সকালে ধনবাড়ীর ধোপাখালীর নরিল্যা এলাকায় উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ হীরা ও নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ গ্রুপের মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটছে। এলাকা থমথমে। আরো রক্তক্ষয়ী সংর্ঘষের আশংষ্কা করছে এলাকাবাসী।

আহতদের স্বজনরা জনানা, ৮ মে’র উপজেলা পরিষদ নির্বাচনে হারুনার রশীদ হীরার (ঘোড়া প্রতীকের)পক্ষে কাজ করার কারণে পূর্ব পরিকল্পিতভাবে মোটর সাইকেল মার্কার নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজের লোকেরা অনেককে পিটিয়ে আহত করছে। সবুজ তালুকদারের ছোট ভাই কামাল হোসেন তালুকদার মিন্টু’র নেতৃত্বে একজন একজন করে পেটানো হচ্ছে। হাতুড়ি, লোহার চেইন ও লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হচ্ছে। 

ইতোমধ্যে আহতরা হলেন, গোলাম মোস্তফা, বিজয়, চান মিয়া তালুকদার, নূরুল হক, দুলাল হোসেন, মোবারক হোসেন, আব্দুল হাই ও তার ছেলে পারভেজ হোসেন, জামাতা আব্দুল গনি ও ভাই আ. জলিল, ময়েন উদ্দিন, সোলাইমান।আহত গোলাম মোস্তফা জানান, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ তালুকদার সবুজ শপথ নিয়ে এলাকায় আসার দিনই (মঙ্গলবার) কর্মি সমর্থকরা তাকে বরণ করে। ধনবাড়ীতে মিছিল করে। মিছিল শেষে নরিল্যা বাজারে এসে নতুন চেয়ারম্যানের ছোট ভাই মিন্টু তালুকদারের নেতৃত্বে বেলাল খা, বাহাদুর, আলী, আল আমিন অর্তকিত হামলা চালিয়ে তাকেসহ ছেলে ও শ্যালককে পিটিয়ে গুরুত্বর আহত করে। তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা জানান, তার নির্বাচন করার অপরাধে কর্মী সমর্থকদের উপর এমন আক্রমণ বর্বোরোচিত। তিনি এ ঘটনা ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন।এসব ঘটনা নির্বাচনী সহিংসতা বলতে অস্বীকার করেছেন নব নির্বাচিত ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। তিনি জানান, নিজেদের মধ্যে অন্যকোন ঘটনায় এসব ঘটেছে। নির্বাচনী সহিংসতা দাবি করে ছোট ঘটনাকে বড় করা হচ্ছে। সামন্য ঘটনায় হাসপাতালে ভর্তি দেখানো হচ্ছে।

ধনবাড়ী থানার ওসি হাবিবুর রহমান জানান, ঘটনা জানার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার রাতের ঘটনায় গোলাম মোস্তফা’র স্ত্রী রাশেদা খাতুন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম