সুস্থ শিশুই পারে সুন্দর আগামী নিশ্চিত করতে : মেয়র টিটু
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২১-এর অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু এ সময় বলেন, সুস্থ শিশুই পারে সুন্দর আগামী নিশ্চিত করতে। তাই সকল শিশু যেন ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতেও আমাদের সফল হতে হবে। ভিটামিন-এ প্রদানকারী ও নিতে আসা সকলের মাস্ক এবং অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। প্রতিটি টিকা কেন্দ্রে পর্যাপ্ত মাস্ক, সাবান, পানি নিশ্চিত করতে হবে।
তিনি আরো জানান, ইতিপূর্বে ভিটামিন-এ ক্যাপসুল, পোলিও টিকা এবং করোনা টিকাদান কার্যক্রমে নানা অপপ্রচার লক্ষ্য করা গেছে। কোনো অপপ্রচার যেন মানুষকে বিভ্রান্ত করতে না পারে এজন্য বেশি বেশি প্রচারের সাথে সাথে তিনি সুশীল সমাজ এবং ইমাম সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. শাহ আলম, সিভিল সার্জন মো. নজরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. পঙ্কজ ভৌমিক, মেডিকেল অফিসার ডা. রেডাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৫ থেকে ১৯ জুন পর্যন্ত ৩০১টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৬২ হাজার ৪২৩ শিশুকে ভিটামিন-এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়