মিরসরাইয়ে দুই সাপ্তাহ ধরে পানিবন্দি শতাধিক পরিবার
মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের সরকারতালুক গ্রামের মানুষ আজ প্রায় ১৫ দিন যাবত পানিবন্দি শতাধিক পরিবার। অল্প বৃষ্টিতে বসতঘরে পানি উঠার পাশাপাশি যাতায়াতের একমাত্র সড়কটিও পানিতে নিমজ্জিত। ঘূর্ণিঝড় রিমাল এর বৃষ্টির পানি এখনো জমে থাকায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে ঐ এলাকার জনগণের।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ঐ গ্রামের পানি নিষ্কাশনের জন্য যে খাল রয়েছে সেগুলো দখল ও দূষণে আক্রান্ত। বারইয়ারহাট টু রামগড় সড়ক প্রশস্থকরণের কাজের জন্য সড়ক উঁচু করতে হচ্ছে। সরকার তালুক গ্রামের উত্তর পাশে বারইয়ারহাট টু রামগড় সড়কের একটি কালভার্ট ছিল দীর্ঘদিন। কিন্তু প্রশস্থকরণ নকশায় ঐ কালভার্ট না থাকায় সেটি নির্মাণ করা হয়নি। অপরদিকে করেরহাট বাজার এর মাঝখান দিয়ে আরেকটি ব্রীজ আছে, যেটা দিয়ে ঐ গ্রামের পানি নিষ্কাশন হতো। কিন্তু সেটার ও দুপাশ ভরাট করে দোকান নির্মাণ করেছে প্রভাবশালী এক ব্যক্তি। ফলে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কারো কারো থাকার ঘরে হাঁটু পর্যন্ত পানি, কারো চুলায় পানি, কারো টিউবওয়েল নিমজ্জিত পানিতে। দুর্ভোগের কথা শুনে সরেজমিনে আসেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। তিনি তাৎক্ষণিক সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ড্রেনের ব্যবস্থা করেন। অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেন। শীঘ্রই সমস্যা সমাধানের যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
এসময় করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, ইউপি সদস্য জামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইমরুল আলম, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুর রহিম, রেজাউল করিম নোমান, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিন সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত
সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২
সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ
ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য
শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে
জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী
রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ