শেরপুরে শাহ জামাল সিরাজী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ভাইস চেয়ারম্যান সানি এবং শিখা
বগুড়ার শেরপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ ৪র্থ ধাপের নির্বাচনে প্রাথমিক বেসরকারি ফলাফলে সাবেক ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজী কে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষনা করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ জামাল সিরাজী আগের নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে তিনি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। শেরপুর উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন পাঁচ জন প্রার্থী। এরমধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে শাহ জামাল সিরাজী ভোট পেয়েছেন ৪০ হাজার ১৮০ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুলতান মাহমুদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৭৫১ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ছয় জন প্রার্থী। তবে তালা প্রতিক নিয়ে বিজয়ী হন মো. নূরে আলম (সানি)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন চার জন। এর মধ্যে হাঁস প্রতিক নিয়ে জয়লাভ করেন মোছা.শিখা খাতুন।
শেরপুর উপজেলায় মোট বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৯২৬ টি। আর বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৮৯৯। ভোটের হার ২৮ দশমিক ৯২ শতাংশ। বুধবার রাত ১২ টার দিকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন শেরপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার