ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সারা দেশে শুরু হচ্ছে ‘শিল্পকলা প্রতিযোগিতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ১২:৬

সারাদেশে শুরু হচ্ছে শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪। এ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ ৫ জুন ২০২৪ বিকাল ৪.০০টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল পর্যন্ত সংস্কৃতি চর্চার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করে চলেছে। শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে পূর্বের ধারাবাহিকতায় এবার দেশব্যাপী আয়োজন ‘শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪’। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সারাদেশে সাংস্কৃতিক কর্মকান্ড তৃণমুল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজন, আমরা চাই শিশুরা ছোট থেকেই সাংস্কৃতিক আবেহের মধ্যে সেই সুযোগ সুবিধার মধ্যে বেড়ে ওঠুক”। তিনি আরো বলেন – “এই প্রতিযোগিতা সফল করতে এরই মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এরই মধ্যে চিঠি দেয়া হয়েছে”। সকল গনসমাধ্যমে প্রচারের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকান্ড জোরদার করার আহ্বান জানান তিনি। 

এবারের প্রতিযোগিতা 10টি বিষয়ে অনুষ্ঠিত হবে। বিষয়সমূহ হলো- ১. রবীন্দ্রসংগীত ২. নজরুল সংগীত ৩. গণজাগরণের গান (দেশাত্মবোধক/ভাষার গান/ মুক্তিযুদ্ধভিত্তিক/বঙ্গবন্ধুকে নিয়ে গান/ গণসংগীত) ৪. লোকসংগীত ৫.সাধারণ নৃত্য/ সৃজনশীল নৃত্য ৬. লোক নৃত্য ৭.শাস্ত্রীয় নৃত্য ৮.একক আবৃত্তি (কবিতা/ ছড়া) ৯.একক অভিনয় ও ১০.চিত্রাংকন। বয়সভিত্তিক বিভাগসমূহ হলো - ‘ক’ বিভাগ: ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি অথবা সর্বোচ্চ 11 বছর, ‘খ’ বিভাগ: 6ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি অথবা সর্বোচ্চ 1৭ বছর, ‘গ’ বিভাগ: একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর অথবা সর্বোচ্চ 25 বছর। একজন প্রতিযোগী সর্বোচ্চ 3টি বিষয়ে এবং ঢাকা মহানগর বা তার নিজ জেলা অর্থাৎ একটি স্থান থেকে অংশগ্রহণ করতে পারবে। আগামী 25 জুন 2024 তারিখের মধ্যে সকল জেলা পর্যায়ের প্রতিযোগিতা অয়োজিত হবে। আগামী 07 জুন ঢাকা মহানগর উত্তর ও 08 জুন দক্ষিণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ০৫ জুন ২০২৪। ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে সকল জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রত্যেক জেলার প্রতিযোগী নিজ জেলা শিল্পকলা একাডেমি থেকে তথ্য সংগ্রহ ও নিবন্ধন করবে।সকল জেলা ও মহানগর পর্যায়ে নির্বাচিত ১ম স্থান অধিকারীদের নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা। 

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা