ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গৃহহীনদের মাঝে ঘড় বিতরন নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ২:৩

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জগবন্ধু মন্ডল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। 

বৃহস্পতিবার (৬ জুন) সকালে ফুলছড়ি উপজেলার হলরুমে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সাংবাদিক সম্মেলনে লিখিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জগবন্ধু মন্ডল সাংবাদিকদের জানান, “মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঘোষিত এই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায়ও কার্যক্রম গৃহীত হয়। গৃহ নির্মাণ উপযোগী খাস জমি চিহ্নিতকরণ, অবৈধ দখলদারদের দখল হতে খাস জমি উদ্ধার, প্রকৃত উপকারভোগী নির্বাচন, সঠিক মান ও ডিজাইন অনুসরণপূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণ সম্পন্নকরণ, ২ শতাংশ জমি বন্দোবস্ত, কবুলিয়ত ও রেজিষ্ট্রেশন এবং জমিসহ সেমি পাকা গৃহ হস্তান্তর কার্যক্রম গ্রহণ করা হয়। 

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এ পর্যন্ত প্রথম পর্যায়ে ৭৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি, তৃতীয় পর্যায়ে ৩৩০ টি, ৪র্থ পর্যায়ে ২৭৩ টি এবং ৫ম পর্যায়ের (১ম ধাপে) ৫৯ টি 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। 

আগামী ১০ জুন ২০২৪ খ্রি. তারিখে সারা দেশের ন্যায় 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ফুলছড়ি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী ৫ম পর্যায়ের (২য় ধাপে) ১৯৯ টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর করবেন এবং একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত, দলিল ও খতিয়ান প্রদান করা হবে। 

উপজেলা পর্যায়ে জনাব মাহমুদ হাসান, মাননীয় সংসদ সদস্য, ৩৩ গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) ও সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাসহ উপকারভোগীগণ উপস্থিত থাকবেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত