ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর ও গাড়ি পোড়ানোর ঘটনায় থানায় মামলা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ৪:৪৭
পটুয়াখালীর বাউফলে পাওনা টাকা ফেরত চাওয়ায় মো. সেলিম গাজী (৩৮) নামে এক আইসক্রিম ব্যবসায়ীকে মারধর ও আইসক্রিম বহনের গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ এলাকায় এমন ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১০। আহত ব্যবসায়ী সেলিম গাজী বাদী হয়ে এ মামলা করেন। 
মামলা সূত্রে জানা যায়,  সেলিম গাজী দীর্ঘদিন ধরে হোসনাবাদ এলাকায় ভাড়া ঘরে আইসক্রিমের ব্যবসা করে আসছেন। একই গ্রামের নুর মোহাম্মাদ সরদারের ছেলে কালাম সরদারের ২৫শ টাকা পাওয়া রয়েছেন। স্থানীয় ইউপি সদস্যের কাছে অভিযোগ করেও টাকা ফেরত পাননি। ঘটনার দিন মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ব্যবসায়ী সেলিম পাওনা টাকা চাইতে কালাম সরদারের কাছে যান। তখন অভিযুক্ত কালাম টাকা না দিয়ে পরিবারের লোজকন নিয়ে লোহার রড ও লাঠিসোঠা দিয়ে সেলিমকে পিটিয়ে গুরুতর জখম করেন। এসময় তার সাথে থাকা ফুফাত ভাই সাইদ আকনকেও মারধর করেন। পরে কালাম সরদার ও তার পরিবারের লোজকন  ব্যবসায়ীর আইসক্রিমের গাড়ি পুড়িয়ে দেন।  
 স্থানীয়রা  আহত সেলিম ও সাইদকে আহত অবস্থায় উপজেলা হাসপাতলে ভর্তি করানো হয়।
এ ঘটনায় বুধবার বিকেলে কালাম সরদার, তার স্ত্রী নার্গিস বেগম ও ছেলে আরাফাতকে আসামী করে থানায় মামলা দায়ের করেন সেলিম গাজী। 
আহত সেলিম বলেন, আমি আইসক্রিম তৈরি করে তা পাইকারি বিক্রি করি। কালাম সরদার তার দোকানের আইসক্রিম নেন। তার কাছে ২৫০০ টাকা বাকি থাকে। দীর্ঘদিন ধরে টাকা ফেরত চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি স্থানীয় মেম্বারকেও জানানো হয়। মঙ্গলবার টাকা চাইতে গেলে আমাকে মেরে যখম করে আমার গাড়ি পুড়িয়ে দেন। আমার সাথে থাকা ফুফাত ভাইকেও মারধর করেন। 
এ ঘটনায় অভিযুক্ত কালাম সরদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 
এবিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা