ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আগামী ১০ জুন রাঙামাটিতে জমিসহ ঘর পাবে ৬৮০ জন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ৪:৫৩

মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের পুনবার্সনের লক্ষ্যে আগামী ১০ জুন সারাদেশের ন্যায় রাঙামাটিতে ৬৮০ জনকে জমি ও গৃহ প্রদান করা হবে।

বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক বলেন, ৫ম পর্যায়ের ১ম ধাপে ২০২৩ সালের ১৪ নভেম্বর ৮৬০টি গৃহের মধ্যে ১২৩টি গৃহ হস্তান্তর করা হয়েছে। ৫ম পর্যায়ের ২য় ধাপের চলতি বছরের ১০ জুন রাঙামাটির ৬৮০ জনকে জমি ও গৃহ প্রদান করা হবে। বর্তমানে ৫ম পর্যায়ের বাকী আরও ৫৭টি ঘর প্রস্তুত করা হচ্ছে।

আগামী ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহহীন পরিবারকে এসব গৃহ ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত