শরীয়তপুরে অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শরীয়তপুর জেলায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ (অনূর্ধ্ব ১৫) এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সুদীপ্ত ঘোষ। এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, শরীয়তপুর বিশ্বজিৎ বৈদ্য জেলা তথ্য অফিসার শাহিন মিয়া জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন প্রশিক্ষক জনাব সেলিম সিকদার সহ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ ও ক্রীড়া সংগঠকবৃন্দ। মাসব্যাপী এ অ্যাথলেটিক্স প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করে তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মাসব্যাপী এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে উপকৃত হতে পারবেন, সমৃদ্ধ করতে পারবেন নিজেদের দক্ষতা, নিজেই ছাড়িয়ে যাবেন নিজেকে, এমনটাই মনে করেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন।
প্রশিক্ষণের পাশাপাশি আগামীতে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট গুলোতে সুযোগ পেলে অন্ততঃ দেশের নাম উজ্জ্বল করতে চান শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩
মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ
আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা
দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ