ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে কলেজে ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৭-৬-২০২৪ দুপুর ১১:৪৫

কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষসহ শিক্ষক/ কর্মচারীদের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সন্ধায় দৌলতপুর ডিগ্রি কলেজের শিক্ষক/কর্মচারীর ব্যানারে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভা কক্ষে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ছাদিকুজ্জামান সুমন অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করার কারনে রাজনৈতিকপ্রতিহিংসায় কুষ্টিয়া ১ (দৌলতপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোঃ রেজাউল হক চৌধুরী ও তার ছোট ভাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর নির্দেশে তাকেসহ অত্র কলেজের কয়েকজন শিক্ষক ও কর্মচারীর উপর হামলা চালানো হয় এবং তার ব্যাক্তিগত গাড়ী এবং অফিসের আসবাব পত্র ভাংচুর করা হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ভিন্নখাতে নিতে মিথ্যা অপপ্রচার চালা”েছ হামলাকারীরা। ঘটনার সত্যত্যা যাচাই করে হামলাকারীদের গ্রেফতার ও কলেজে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগীতাও কামনা করেন কলেজের অধ্যক্ষ। সংবাদ সম্মেলনে হামলার শিকার কয়েকজন শিক্ষক ও কর্মচারীবৃন্দ

উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৫ জুন বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানের নেতৃত্বে প্রায় ৫০টি মোটর সাইকেল যোগে বহিরাগতরা এসে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এবং অধ্যক্ষ, শিক্ষক/ কর্মচারীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। হামলার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের