ভয়াল ২১ আগস্ট পালন করল প্রগতিশীল জোট
২০০৪ সালের ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে আজ বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রগতিশীল জোটের যুগ্ম-আহ্বায়ক ও জেলা ঐক্যন্যাপের সাধারণ সম্পাদক আবুল কালাম নাইমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রগতিশীল জোটের আহ্বায়ক ও জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ও জেলা সাম্যবাদী দলের সভাপতি সাহানুর ইসলাম, প্রগতিশীল জোটের সদস্য সচিব ও জেলা বাসদের আহ্বায়ক প্রবীর চৌধূরী রিপন, প্রগতিশীল জোটের সদস্য ও খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, প্রগতিশীল জোটের সদস্য ও সুজন সদর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জাকির হোসেন প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, আগস্ট মানেই ঘাতকের রক্তে খুনের হলিখেলা। জাতির জীবনে আগস্ট এসেছে কলঙ্কের সাক্ষী হয়ে। ওই দিন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে আমরা দেখতে চাই।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন