বোমা হামলায় মালয়েশিয়া প্রবাসী গুরুতর আহত, ঢাকা মেডিকেলে ভর্তি
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় এক মালয়েশিয়া প্রবাসী গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। আহত দ্বীন ইসলাম (৩৫) কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের মৃত মফসের মৃধার ছেলে। সে তার বড় ভাইয়ের শশুর আনসার হাওলাদারের বাড়িতে নবোজাত ভাতিজাকে দেখতে এসেছিলেন বলে জানিয়েছে তার স্বজনরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের বাসিন্দা দ্বীন ইসলাম সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। একই গ্রামে তার বড় ভাইয়ের শশুরবাড়িতে তার সদ্য নবোজাত ভাজিতাকে দেখতে বৃহস্পতিবার বিকেলে আসেন। প্রচন্ড গরমে দ্বীন ইসলাম তার বড় ভাইয়ের শশুর বাড়ির উঠানে একটি চেয়ার নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় গ্রাম্য দলাদলির জেরে একই গ্রামের আপান কাজীর লোকজন আনসার হাওলাদারের বাড়িতে এসে হাত বোমা বিস্ফোরণ ঘটায়। এতে চেয়ারে বসে থাকা দ্বীন ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আহত দ্বীন ইসলামের বড় ভাই কামাল মৃধা বলেন, ‘আমার ভাই বোমার আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যারা আমার ভাইকে বোমা মেরেছে আমি তাদের শাস্তি দাবী করছি। এ ঘটনায় অভিযুক্ত আপান কাজীর সাথে বারবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
Link Copied