সততার ঐক্য মানবিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মানবতার সেবা করা ও আত্মত্যাগের মহান শপথ নিয়ে প্রতিষ্ঠিত সততার ঐক্য মানবিক সংস্থা। ৭ জুন গাজীপুর জেলার গাছা এলাকায় এম টি সোয়েটার্স মিলনায়তনে সংস্থাটির প্রধান কার্যালয় উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির প্রধান উপদেষ্টা ও শাহানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির উপদেষ্টা ও শাহনা গ্রুপের চেয়ারম্যান ড. ফাতেমা রহমান, সংস্থাটির উপদেষ্টা ও শাহনা গ্রুপের সিএও এম এ মালেক এবং সংস্থাটির উপদেষ্টা ও শাহনা গ্রুপের সিওও জাহীদ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ সংস্থাটির অন্যতম উপদেষ্ঠা নুরুল হক মাতুব্বর।
প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান সবাইকে আত্মত্যাগের সুভাস ছড়িয়ে মানবতার সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। তিনি তরুণদের তাদের তারুণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে মানুষ, সমাজ, দেশ ও মানবতার প্রয়োজনে আরো বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, সবাই যে যে পেশাতেই থাকুক না কেন সৎ ও নিষ্ঠার সাথে পেশাগত ও সামাজিক দায়বদ্ধতার প্রতি সচেতন থাকা ও মানবতার সেবা করলে অবশ্যই আমরা একটি সুজলা, সুফলা, শস্য শ্যামলা, শিল্প উন্নত, বেকারত্ব মুক্ত, স্বাবলম্বী বাংলাদেশ পাব। রচনা করতে পারব ক্ষুধামুক্ত,অভাবমুক্ত, দারিদ্র্যমুক্ত, অশিক্ষা মুক্ত , পারস্পরিক হানাহানি হিংসা-বিদ্বেষ মুক্ত এক সমাজ। তিনি আলোকিত ও স্বাবলম্বী মানুষদের এক পৃথিবী গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Sunny / Sunny
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ
বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল
বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ