রাজধানীতে জাল নোট তৈরির কারখানার সন্ধান
রাজধানীতে জাল নোট তৈরির কারখানার সন্ধান মিলেছে। কদমতলীর ঈগল বক্স নতুন রাজাবাড়ী এলাকায় এই কারখানা থেকে দেড় কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর এমন তথ্য পাওয়া গেছে।র্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) সিনিয়র এএসপি আশরাফি তানজিনা দৈনিক সকালের সময়কে বলেন, আমরা বেশ আগে থেকেই এই কারখানার সন্ধানে কাজ শুরু করেছিলাম। আজকে অপারেশন শুরু করা হয়েছে। কারখানাটি থেকে বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জাম ও ইন্ডিয়ান রুপি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রাজধানীর কদমতলী থানাধীন নতুন রাজাবাড়ী এলাকায় জাল টাকার কারখানায় র্যাবের অভিযান
জাল টাকা ও রুপি তৈরির চক্রটি তিনধাপে কাজ করে বলে জানান আশরাফি তানজিনা। তার ভাষ্য, এটি একটি বড় চক্র। তিনভাগে কাজ করে তারা। আমরা যাদের ধরেছি তারা প্রাইমারি স্টেজের। তারা টাকা বানানোর প্রাথমিক কাজগুলো করে। পরবর্তী আরও দুই ধাপে ফাইনাল প্রিন্ট হয়। এরপর তারা সেগুলো দেশের বিভিন্ন স্থানে তাদের নির্ধারিত লোক দ্বারা মার্কেটে ছেড়ে দেয়।
এছাড়াও অভিযানের নেতৃত্বে থাকা ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, আসছে কোরবানির ঈদকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা ব্যবসায়ীদের সিন্ডিকেট। ঈদকে ঘিরে এরইমধ্যে প্রায় দুই কোটির টাকার জাল নোট মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। কিছু টাকা পাইকারি পর্যায়ে বিক্রিও করেছে চক্রের হোতা লেকায়ত হোসেন জাকির। ২০২০ সালে একই অপরাধে ডিবির হাতে আরেকবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
গ্রেপ্তারকৃত জাকির জানান, আগে পাঁচশ এক হাজার নোটের চাহিদা বেশি থাকলেও এখন ছোট নোটের চাহিদা বেশি। এক হাজার টাকার একটি এক লাখ বান্ডিল সর্বোচ্চ আট হাজার টাকায় বিক্রি করতেন। ছাপাতেন ইন্ডিয়ান রুপিও।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে