ঢাকা সোমবার, ১ জুন, ২০২৬

১০৩ কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেফতার ৫


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৮-৬-২০২৪ দুপুর ৩:২৬

গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা থেকে ১০৩ কেজি গাঁজা উদ্ধার করা সহ ০৫ জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

আজ শনিবার ৮ ই জুন  দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বিষয় টি করে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে জানা যায়, ০৮ই জুন ২০২৪ সকালে র‌্যাব-১, উত্তরা,এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান হবিগঞ্জ থেকে রাজেন্দ্রপুর হয়ে গাজীপুরের সালনা এলাকার দিকে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি , গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১. মোঃ মিজানুর রহমান(৩০) (গাড়ী চালক), ২. মোঃ আল আমিন(৩১), ৩. মোঃ শামীম(৩৪)কে গ্রেফতার করে। এসময় আসামীদের কাছে থাকা ৮৫ কেজি গাঁজা, ০১টি ট্রাক, ২৫০ মিলি ওজনের ৩৪১৩২ বোতল প্রাণ আপ কোমল পানীয়, ০২টি মোবাইল ফোন এবং নগদ ৩৯৮০/-টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও উক্ত  তারিখে  সকালে র‍্যাব-১ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান সিলেট হয়ে মহাখালী এলাকার দিকে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ দুলাল মিয়া (৫৫),  ২. মো:  আলমগীর (৪৫) কে গ্রেফতার করে। এসময়  আসামীদের কাছ থেকে  ১৮ কেজি গাঁজা, ০৩টি মোবাইল ফোন এবং নগদ ২,০০০/-টাকা উদ্ধার করা হয়।
 তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। আসামীগণ বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ

মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

স্বাচিপের আজীবন সদস্য হয়েও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক

বাংলাদেশ সাংবাদিক সংস্থা বসাস এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

RRTC: দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়নের নতুন দিগন্ত

হাম প্রতিরোধে আরহাম শাদমান চৌধুরীর নেতৃত্বে সচেতনতামূলক লিফলেট বিতরণ করল শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদল

দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি

সাভারে শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ মানববন্ধন

রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যালোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিকিৎসা সেবায় বিপ্লব ঘটাতে চান জামায়াত নেতা সেলিম উদ্দিন

ভারতে মুসলিম নির্যাতন নিয়ে সেমিনারের আয়োজন ফ্রেন্ডস অব হিউম্যানিটির

যার আছে দিয়ে যান, যার লাগবে নিয়ে যান উত্তরায় জামায়াতের মানবতার বক্স উদ্বোধন