ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্ষয়ক্ষতির পরিমান ৬০ লক্ষ টাকা

সন্দ্বীপে অগ্নিকান্ডে ভস্মীভূত রিপন বেকারী


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৮-৬-২০২৪ দুপুর ৩:৫২

সন্দ্বীপে গভীর রাতে অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেছে রিপন বেকারী নামে একটি বড় ও স্বনামধন্য প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী রিপন মেম্বারের দাবী ও জনগনের অভিমত এতে তার প্রায় ৬০ লক্ষ টাকার  ক্ষয়ক্ষতি হয়ে পথে বসার উপক্রম হয়েছে সে।

৭ জুন শুক্রবার দিবাগত রাত প্রায় ২ টা ৩০ মিনিটের সময় সন্দ্বীপের আকবর হাটের পশ্চিম মাথায় অবস্থিত রিপন বেকারিতে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন লেগে বেকারির আটা, ময়দা, চিনি, তেল ও একটি হোন্ডা সহ মালামাল তৈরির ওভেন এবং বিভিন্ন যন্ত্রপাতি ও পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে অগ্নিকান্ডের যথাযথ কারন জানা না গেলেও বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে এমনটা হতে পারে বলে ধারনা। অগ্নিকান্ডের সময় তার কয়েকজন কর্মচারী দোকানে ঘুমন্ত অবস্থায় থাকার পর তারা ঘুম ভেঙ্গে আগুনের শিখা দেখতে পেলে তাদের চিৎকার চেঁচামেচিতে এলাকার হাজারো মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা করে। 

স্থানীয় ব্যবসায়ী, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও এলাকার লোকজন আরো জানান, ঘটনার সাথে সাথে বিদ্যুৎ অফিসে জানানোর পরও বিদ্যুতের সংযোগ বন্ধ করতে দেরী হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেড়ে গেছে । প্রতক্ষদর্শীদের অভিযোগ বার বার ফোন দিলেও বিদ্যুৎ অফিসের দায়িত্বশীল লোকজন ফোন ধরেনি।

ঘটনার পর সকালে স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান এস,এম আনোয়ার হোাসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, স্থানীয় ওসি কবির হোসেন এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মালিক ও কর্মচারীদের সান্তনা প্রদান করেন।

উল্লেখ্য যে উক্ত বেকারীর সাথে প্রায় শ খানেক পরিবারের জীবিকা জড়িত ছিলো। তার মধ্যে বেকারীর পন্য তৈরি কারক, পন্য সরবরাহ ও বাজারজাতকারী অনেকের জিবীকা অনিশ্চিত হয়ে গেছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ