ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ি গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৮-৬-২০২৪ দুপুর ৪:৯

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ১১০ বোতল ফেনসিডিল, ৭২পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ১১০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ৭টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়।  
পুলিশ জানায়, সদর থানা পুলিশের অভিযানে সদর উপজেলার নারগুন ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পার্শ্ববর্তী এলাকার মো: দবিরুল ইসলামের ছেলে মো: জীবন ইসলাম (২৪) কে ২৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। একই সাথে সদর থানা পুলিশ সদর উপজেলার জগন্নাথপুর গৌরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই গামের মো: সাইদুল ইসলামের ছেলে মো: রাকিব ইসলাম (২৪) কে ৩৫ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করে।  
অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ উপজেলার ধনতলা ইউনিয়নের চানপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মো: ফজির উদ্দিনের ছেলে মো: আবু জাফর ওরফে সাদ্দাম (৩২) কে ১শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। একই সাথে একই ইউনিয়নের কাচনাপাড়া গ্রামে অভিযান পরিচালনাকালে ২০ বোতল ফেনসিডিলসহ ধনতলা গ্রামের সমির উদ্দিনের ছেলে মো: মসিরুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়। পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার রঘুনাথপুর কলেজ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার জগথা গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মো: আরিফুল ইসলাম বুলেট (৩৫) কে ১৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করে। রুহিয়া থানা পুলিশ ঢোলারহাট ইউনয়নের মাধবপুর এলাকায় অভিযানে রুহিয়া থানার হাচিপ আলীর ছেলে মো: বিপ্লব আলী (২৩) ও অত্র থানার মধুপুর গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে মো: শাহিন (২০) কে ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও গত ২৪ ঘন্টায় সদর থানায় ৩টি, পীরগঞ্জ থানায় ১টি, রানীশংকৈল থানায়-১টি, হরিপুর থানায় ১টি ও রুহিয়া থানায় ১টিসহ মোট ৭টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়।
বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার। 

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ