বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সৈকত পরিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালীর কুয়াকাটায় আজ ৮ জুন বিশ্ব সমুদ্র দিবস। সমুদ্র সম্পদ রক্ষা ও এর সুষম ব্যবহার বিষয়ে সচেতনতা সৃস্টির লক্ষ্যে কুয়াকাটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। শনিবার সকাল ১০ টায় গভেষনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিসের ইকোফিস-২ প্রকল্পের আয়োজনে এ আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
বিশ্ব সমুদ্র দিবসের আলোচনায় বক্তারা বলেন, সাগর-মহাসাগর পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। প্রাণীকুলের জন্য অক্সিজেনের সবচেয়ে বড় ভান্ডার হলো এসব সাগর-মহাসাগর। সাগর-মহাসাগরের এই অবদান, প্রয়োজনীয়তা আর উপকারীতাকে স্বতন্ত্রভাবে বিশ্বের সবার সামনে তুলে ধরতেই প্রতি বছর ৮ জুন এই দিনে পালন করা হয় বিশ্ব সমুদ্র দিবস।
বক্তারা আরো বলেন, ইউএসএইড এর অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ডফিশ এর ইকোফিশ-২ প্রকল্প সাগর-মহাসাগর সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই কর্মসূচির আয়োজন করেছে।আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ফিস এর ইকো ফিস-২ প্রকল্পের গভেষনা সহকারী মোঃ বখতিয়ার রহমান প্রমুখ। এতে অংশ নেয় ইকো ফিস- প্রকল্পের সদস্যরা।
আলোচনা সভা শেষে ব্লু গার্ড সদস্যদের নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন ইনচার্জ আব্দুল খালেক,
এস আই লতিফ মিয়া, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)জয়েন সেক্রেটার আবুল হোসেন রাজু,ডিরেক্টর ফিনান্স আসাদুজ্জামান মিরাজসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে জিরো পয়েন্ট সংলগ্নে সমুদ্র সৈকতে জলপাই রঙ্গের একটি কচ্ছপ আবু মুক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে